More Services

Enhance your journey with our complete travel solutions

টাঙ্গুয়ার হাওর নৌকা ভাড়া | Tanguar Haor Boat Rental & Houseboat Booking

প্রতিটি বুকিং সরাসরি আমাদের টিমের মাধ্যমে কনফার্ম হয়— কোনো এজেন্ট মিডলম্যান নেই, কোনো hidden charge নেই। WhatsApp-এ মেসেজ দিলেই সাথে সাথে availability আর দাম জানতে পারবেন, বুকিং লক করতে অগ্রিম দিতে হয় মাত্র।

Choose Your Boat | আপনার পছন্দের নৌকা নির্বাচন করুন

আমাদের কাছে বিভিন্ন ধরনের Boat ও Houseboat রয়েছে।

কেন আমাদের থেকে বোট নিবেন?

টাঙ্গুয়ার হাওরে পিক সিজনে ভাড়া সাধারণত বেশি নেওয়া হয়। কেবল মাত্র আমরাই সেরা প্রাইসে বোট সরবরাহ করে থাকি:

Reviews
4.9
(20)

টাঙ্গুয়ার হাওর বোট ভাড়া নেওয়ার আগে যা জানা দরকার

Tanguar Haor boat rent-এর দাম নির্ভর করে বোটের সাইজ, সিজন আর আপনি কোন দিনে যাচ্ছেন তার উপর। শুক্র-শনি (উইকেন্ড) এ দাম একটু বেশি থাকে, কারণ চাহিদা বেশি — এই সময় অন্তত ৩-৪ দিন আগে boat booking করে রাখাই ভালো, নাহলে পছন্দের বোট নাও পেতে পারেন।

আমাদের যাত্রা শুরু হয় Sunamganj শহর থেকে, সেখান থেকে বোটে করে যাওয়া হয় নিলাদ্রি লেক, জাদুকাটা নদী, শিমুল বাগান আর ওয়াচ টাওয়ার হয়ে। ২ দিন ১ রাতের Tanguar Haor tour package-এ এই পুরো রুটটাই কাভার করা যায় আরাম করে, তাড়াহুড়ো ছাড়াই।

ছোট গ্রুপ (৬-৮ জন) হলে Shallow বা Small Boat নেওয়াই লাভজনক, বড় গ্রুপ বা পরিবার একসাথে হলে Medium বা Large Boat-এ per person খরচ কমে আসে। শুধু ডে ট্রিপ করতে চাইলে Troller Boat সবচেয়ে সাশ্রয়ী অপশন, তবে houseboat-এ রাত কাটানোর অভিজ্ঞতা পাবেন না।

বুকিং করার আগে জেনে নিন — খাবার আলাদা নাকি প্যাকেজে অন্তর্ভুক্ত, লাইফ জ্যাকেট আছে কিনা, আর বোটে টয়লেট/ফ্রেশ হওয়ার ব্যবস্থা কেমন। আমরা WhatsApp-এই এই সব ডিটেইল আগে থেকে জানিয়ে দিই, যাতে পরে গিয়ে সারপ্রাইজ না হয়।

Best Time to Visit Tanguar Haor

Tanguar Haor ভ্রমণের সেরা সময় জুন থেকে সেপ্টেম্বর। এই সময় পুরো হাওর পানিতে ভরে যায়, চারদিকে শুধু জল আর আকাশ মিলেমিশে একাকার — বর্ষার এই রূপটাই মূলত মানুষ দেখতে আসে। এই সময় Tanguar Haor houseboat-এ রাত কাটানোর অভিজ্ঞতাটাও সবচেয়ে ভালো লাগে।

শীতকালে (নভেম্বর-জানুয়ারি) হাওরে পানি কমে যায়, কিন্তু তখন হাজার হাজার পরিযায়ী পাখি আসে — বার্ড ওয়াচিং-এর জন্য এই সময়টা অনেকের কাছেই প্রিয়। যারা ভিড় এড়িয়ে শান্ত পরিবেশে ঘুরতে চান, তাদের জন্য শীতকাল ভালো অপশন।

পিক সিজনে (জুন-আগস্ট, বিশেষ করে শুক্র-শনি) boat rent আগে থেকে বুক করে রাখা জরুরি — এই সময় হুট করে গিয়ে বোট খালি পাওয়া কঠিন হয়ে যায়।

Tanguar Haor boat rent

Comfortable Boat Rental in Tanguar Haor

Travel around Tanguar Haor comfortably with our trusted boat rental service. We offer different types of boats based on your travel needs and group size.

Frequently Asked Questions (FAQ)

How much is the Boat Rent in Tanguar Haor?

Boat Rent depends on boat type, facilities, number of guests, and trip duration. আমরা Budget থেকে Luxury—সব ধরনের Boat Rental Service প্রদান করি।

 

হ্যাঁ। Overnight Boat Tour এবং Multi-Day Houseboat Package বুক করা যায়।

লাক্সারিয়াস হাউজবোট গুলোতে Life Jacket ও প্রয়োজনীয় Safety Equipment থাকে।

অবশ্যই। আপনি Call বা WhatsApp-এর মাধ্যমে সহজেই Boat Booking করতে পারবেন।

হ্যাঁ, আমাদের বোটগুলো পরিবার-বান্ধব। ছোট বাচ্চাদের জন্য বিশেষ সতর্কতা নেওয়া হয় এবং লাইফ জ্যাকেট বাধ্যতামূলক।

হ্যাঁ, ভ্রমণের অন্তত ৭ দিন আগে জানালে তারিখ পরিবর্তন করা যায়। ক্যান্সেলেশন পলিসি বোটভেদে ভিন্ন, বুকিং কনফার্মেশনের সময় বিস্তারিত জানানো হয়।

Book Your Tanguar Haor Boat Today

আমাদের Boat Rental Service-এর মাধ্যমে নিরাপদ, আরামদায়ক এবং স্মরণীয় টাঙ্গুয়ার হাওর ভ্রমণের অভিজ্ঞতা উপভোগ করুন।