More Services

Enhance your journey with our complete travel solutions

সাদা পাথর ভ্রমণ গাইড ২০২৬

সাদা পাথর ভ্রমণ গাইড
Contents

Share Post:

Share on Facebook
Share on Twitter
Share on LinkedIn
Send as Email

Follow Us for More

Stay connected and never miss an update.

 

Advertising & Sponsorships

আপনার হোটেল, রিসোর্ট বা ট্রাভেল সার্ভিস সহজেই বেশি মানুষের কাছে পৌঁছাতে এখনই বিজ্ঞাপন দিন।

সাদা পাথর ভ্রমণ গাইড ২০২৬ | যাওয়ার উপায়, খরচ, নৌকা ভাড়া, FAQ সহ সম্পূর্ণ তথ্য

সিলেটের সবচেয়ে জনপ্রিয় day tour destination-এর মধ্যে ভোলাগঞ্জ সাদা পাথর এখন সবার পছন্দের তালিকায় উপরের দিকে। পাহাড়, স্বচ্ছ পানি, আর নদীর বুকজুড়ে ছড়িয়ে থাকা সাদা পাথরের জন্য জায়গাটি যেন প্রকৃতির এক অপূর্ব উপহার। প্রথমবার যারা যেতে চান, তাদের প্রায় সব common প্রশ্নের উত্তর এই গাইডে দেওয়া আছে।

সাদা পাথর কোথায়?

সাদা পাথর অবস্থিত সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায়। এটি ভারতের সীমান্তের খুব কাছাকাছি এবং সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে। সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে এটি একদিনেই ঘুরে আসার মতো একটি আদর্শ জায়গা।

ভোলাগঞ্জ অঞ্চল মূলত পাথর কোয়ারির জন্য পরিচিত হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য এখন পর্যটকদের কাছে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।

সাদা পাথর যাওয়ার সেরা সময় কখন?

সবচেয়ে common প্রশ্ন—সাদা পাথর কখন গেলে সবচেয়ে সুন্দর লাগে?

  • জুন থেকে অক্টোবর → পানি বেশি, পাহাড়ি ঝর্ণার ফিল, বোট রাইড অসাধারণ
  • নভেম্বর থেকে ফেব্রুয়ারি → কম ভিড়, পরিষ্কার আবহাওয়া, family trip-এর জন্য best

সিলেট থেকে সাদা পাথর কীভাবে যাবেন?

সিলেট শহর থেকে যাওয়ার সবচেয়ে জনপ্রিয় ৩টি উপায়:

১) বাসে

আম্বরখানা এলাকা থেকে ভোলাগঞ্জ রুটের আলাদা টুরিস্ট বাস পাওয়া যায়।

  • ভাড়া: ৬০ টাকা
  • সময়: ১.৫ থেকে ২ ঘণ্টা

২) সিএনজি

চাইলে CNG নিয়েও যেতে পারবেন।

  • রিজার্ভ ভাড়া: ৫০০-৫৫০ টাকা (জন প্রতি লোকাল ভাড়া ১২০ টাকা)

৩) প্রাইভেট কার / চান্দের গাড়ি

Family বা group trip-এর জন্য comfortable option। ExploreBD থেকেও এই সার্ভিস পাওয়া যায়।

সিলেট থেকে সাদা পাথর কীভাবে যাবেন?

ভোলাগঞ্জ বাজার থেকে সাদা পাথরের মূল এলাকায় পৌঁছাতে নৌকা অপরিহার্য। নৌকা যাত্রাই এই ভ্রমণের অন্যতম আকর্ষণ। নদীর পানি, পাহাড়ের দৃশ্য আর বাতাস মিলিয়ে এটি একটি অসাধারণ অভিজ্ঞতা তৈরি করে।

  • নৌকা ভাড়া: প্রায় ৮০০ টাকা
  • ধারণক্ষমতা: ৮–১০ জন
  • সময়: ১.৫ থেকে ২ ঘণ্টা (রাউন্ড ট্রিপ)

অনেক সময় পর্যটকের ভিড় থাকলে নৌকা শেয়ার করে নেওয়া যায়, এতে খরচ আরও কমে আসে।

সাদা পাথরে কী কী করতে পারবেন?

  • এখানে আপনি দেখতে পারবেন স্বচ্ছ নীল পানি, অসংখ্য সাদা পাথর এবং ভারত সীমান্তের পাহাড়ের মনোমুগ্ধকর ভিউ।
  •  ছবি তোলা, ভিডিও করা এবং crystal clear পানিতে নেমে গোসল ও করতে পারবেন

  • নৌকা ভ্রমণ করে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন
  • এখানে বিভিন্ন ভারতীয় প্রসাধনী পন্য, চকলেট, বিস্কুট আরো অনেক কিছু তুলনা মূলক কম দামে কিনতে পারবেন  

নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ টিপস

সাদা পাথর ভ্রমণে নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিছু বিষয় মনে রাখলে ভ্রমণ আরও নিরাপদ ও উপভোগ্য হবে।

  • শিশুদের পানির কাছে একা না রাখা
  • পাথর ভেজা ও পিচ্ছিল থাকায় সাবধানে হাঁটা
  • অতিরিক্ত বৃষ্টি হলে পানি প্রবাহ অনেক বেশি থাকে, তখন বেশি পানিতে না যাওয়া
  • আবর্জনা না ফেলা

FAQ – সাদা পাথর ভ্রমণ সম্পর্কিত সাধারণ প্রশ্ন

এখানে কী কী দেখতে পারবেন?
এখানে আপনি দেখতে পারবেন স্বচ্ছ নীল পানি, অসংখ্য সাদা পাথর এবং ভারত সীমান্তের পাহাড়ের মনোমুগ্ধকর ভিউ।
ছবি তোলা, ভিডিও করা এবং পানিতে নেমে গোসল ও করতে পারবেন।

এখানে হোটেল বা রিসোর্ট আছে কিনা?
সাদা পাথরের কাছে খুব বেশি হোটেল বা রিসোর্ট নেই। একটি হোটেল ও রিসোর্ট আছে নাম সাদা পাথর হোটেল এন্ড রিসোর্ট।

মোট খরচ কত হতে পারে?
সিলেট থেকে জনপ্রতি সাধারণত ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে পুরো ভ্রমণ সম্পন্ন করা যায়, পরিবহন এবং দুপুরের খাবার অনুযায়ী খরচ পরিবর্তিত হয়।

খাবারের ব্যবস্থা আছে কি?
ভোলাগঞ্জ বাজারে বেশ কিছু রেস্টুরেন্ট আছে সেখান থেকে সব ধরনের খাবার খেতে পারবেন। তবে নিজের সাথে পানি ও হালকা খাবার রাখতে পারেন।

সাঁতার কাটা কি নিরাপদ?
এখানকার পরিবেশ একদমই সাতার কাটার অনুকুল না তাই ভুলেও বেশি পানিতে যাবেন না। 

সাদা পাথরের সাথে আর কোথায় কোথায় একদিনে ঘুরতে পারবেন?
সাদা পাথরের সাথে এক দিনে রাতারগুল, উৎমাছড়া, তুরংছড়া ঘুরে দেখতে পারবেন।

Share Post:
Share on Facebook
Share on Twitter
Share on LinkedIn
Send as Email
Follow Us for More

Stay connected and never miss an update.

Advertising & Sponsorships

Want to promote your hotel, resort, or travel service? We make it easy to reach more customers.

Tanguar Haor Boat Prices and Tour Guide
Blog

Tanguar Haor Boat Prices and Tour Guide 2026 – Explore BD

Tanguar Haor Tour Guide 2026: Experience the Beauty of Niladri on a Luxury Boat বাংলাদেশের উত্তর-পূর্ব কোণে অবস্থিত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর (Tanguar Haor) প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার আধার। নীল জলরাশি,

Blog

Beach View Resorts in Cox’s Bazar

Nitol Bay Resort Hotel 2.15 km Cox’s Bazar Details Breakfast Free Wifi Sea View No smoking Air Conditioner Sea View Starts From 1000 TK 2020 TK Per Night/Room Details Nitol